ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ভারতের লক্ষ্ণৌ-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মহাসড়কের দেবখারি গ্রামের কাছে শুক্রবার সকালে এ দুর্ঘটনায় আরো ৩০ যাত্রী আহত হয়েছেন বলে জানায় এনডিটিভি।
বাসটি রাজধানী দিল্লি থেকে বিহার যাচ্ছিল। একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে সংঘর্ষের পর সেটি উল্টে যায়।
আহতদের বেশিরভাগকে লক্ষ্ণৌর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
