লোকসভা নির্বাচন: দৃষ্টি এখন ‘গুরুত্বপূর্ণ’ উত্তর প্রদেশের দিকে
লোকসভা নির্বাচনে শেষ ধাপের ভোটগ্রহণ বাকি থাকতেই শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ। কে ক্ষমতায় যাবে কিংবা কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে- সবকিছুর বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে উত্তর প্রদেশের ভোটের ফলাফল।
ভোটার, পর্যবেক্ষকরা বলছেন, যেহেতু উত্তরাঞ্চলীয় এই বৃহৎ রাজ্যে বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠির বসবাস, আর তাদের ভোটই রাজ্যের মোট ভোটের অর্ধেকের বেশি। সেক্ষেত্রে তাদের ভোটই দেখাবে নতুস সরকার গঠনের পথ। এর বাইরেও রয়েছে নানা সমীকরণ।
লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে ৮০টি উত্তর প্রদেশে। গত গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া নির্বাচনের আগের ধাপগুলোয় এই প্রদেশের ৬৬ আসনে ভোট শেষ হয়েছে। বাকী ১৪ আসনের ভোট হবে আগামী ১৯ মে শেষ পর্বে।
স্থানীয় দুইজন পর্যবেক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে উত্তর প্রদেশের ৪৭ আসন নির্ধারণ করবে কোন দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে। এসব আসনে এবার বিরোধী জোট একাট্টা হয়েছে।
প্রচারে দাপুটে বিজেপিকে নিয়ে ভোরটারদের মধ্যে গতবারের মতো আগ্রহ দেখছেন না অনেকেই
“খোদ লখনৌ আসনে যিনিই প্রার্থী হন তাকে অবশ্যই মুসলিমদের ভোট পেতে হয়। গতবার দেখা গেছে কট্টর হিন্দু জাতীয়বাদী সমর্থিত বিজেপির রাজনাথ সিংকে মুসলমানদের ভোটই জিতেয়েছে। ভোটের জন্য তাকে মুসলমানদের নির্বাচনী সভায় গিয়ে পাগড়ি মাথায় দিতে হয়েছে, শেরওয়ানি পরতে হয়েছে।”
২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর ফলাফল ছিল চমকপ্রদ। ৮০ আসনের
মধ্যে তাদের জোট পেয়েছিল ৭৩টি, যার ৭১টিই বিজেপির। এছঅড়া পাঁচটি আসন সমাজবাদী পার্টি এবং দুইটি কংগ্রেসের।
এবার উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) জোট করেছে। যাকে বলা হচ্ছে ‘গাটবন্ধন’।
ভারতের নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় দলিতদের রাজনৈতিক ‘আইকন’ মায়াবতী। তিনি চারবার ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজ সম্প্রদায়ের মধ্যে দারুণ জনপ্রিয় এই নেত্রী কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাবশালী।
একইভাবে কংগ্রেসও এবার আসন বাড়াতে প্রিয়াংকা গান্ধীকে সাধারণ সম্পাদক করে প্রদেশের নির্বাচনী দায়িত্ব দিয়েছে।
উত্তর প্রদেশ আসন বাড়াতে কংগ্রেসের হয়ে মাঠে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী, যদিও ভোটের লড়াইয়ে নেই তিনি
“অংকটা এখানে শেষ নয়। কারণ উত্তর প্রদেশে নানা সম্প্রদায় ও অনগ্রসর গোষ্ঠির বসবাস হওয়ায় জনসংখ্যাভিত্তিক ভোট বহুভাবে বিভক্ত। তাই অন্ধের মতো বলতে পারবেন না কে বা কারা কেমন ভোট পেয়েছেন।”
নয়াদিল্লির সিআর পার্কের দুই নম্বর মার্কেটের একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক প্রসূন চক্রবর্তী বলেন, “অতীতের অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি- উত্তর প্রদেশে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলই লোকসভা তথা সরকার গঠন করবে। ধরুন গোটা ভারতে কোনো একটি দল ভালো ফল করেছে কিন্তু উত্তর প্রদেশে ফলাফল খারাপ- এরকম হলেও আমি বলতে পারি সেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই।
“বলতে পারেন কেন বলছি? আমি এতকিছু বুঝি না- তবে বুঝি ৮০ প্রতিনিধির এই প্রদেশের ভোটে নানা সমীকরণ রয়েছে। এই কারণে দেখা গেছে উত্তর প্রদেশ জেতা মানেই দিল্লি জেতা, আর দিল্লি জেতা মানে ভারত পরিচালনার দায়িত্ব পাওয়া।”
একই কথা বলেন পূর্ব দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিক মিতালী মুখার্জি।
অখিলেশ যাদবের সঙ্গে একাট্টা হয়ে মায়াবতী এবার বিজেপিকে ঠেকাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়
কোন দল জিতবে এমন প্রশ্নে মানবাধিকার কর্মী রমেশ রায়ের পর্যবেক্ষণ একটু অনরকম।
তিনি বলেন, “আমি প্রান্তিক ভোটারদের মধ্যে যে উৎসাহ দেখেছি, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি গতবারের মতো সব নিয়ে যেতে পারেনি। উত্তর প্রদেশে তাদের আসন কমে গেছে বলে মনে হচ্ছে। এখন ফলাফল দেখলেই বোঝা যাবে কত কমেছে বিজেপির আসন।”
গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর ১৮, ২৩ ও ২৯ এপ্রিল এবং ৬ ও ১২ মে ভোট হয়েছে। আগামী ১৯ মে সপ্তম পর্বের ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা হবে ২৩ মে।
