২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২ পুলিশ নিহত, আহত ১

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় দুই পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 10:06 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

শনিবার রাজ্যের বিজাপুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ক্যাম্প থেকে বের হয়ে টহল দিতে যাওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর মাওবাদীরা চোরাগোপ্তা হামলা চালায়। 

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সমর্থনে রাজ্য পুলিশ ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে।

এ পদক্ষেপ নেওয়া সত্বেও মাওবাদীদের চোরাগোপ্তা হামলার ঝুঁকির উচ্চমাত্রা বজায় আছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

ভারতের লোকসভা নির্বাচন শুরু হওয়ার দুই দিন আগে ৯ এপ্রিল রাজ্যের দান্তেওয়াদায় মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় বিজেপি বিধায়ক ভীমা মান্দভি ও তার চার নিরাপত্তা রক্ষী নিহত হয়।

মাওবাদীদের পেতে রাখা বোমায় ভীমার গাড়িবহর উড়ে যায়। এরপর মাওবাদীরা আহতদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। 

ভীমার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক সপ্তাহ পর দান্তেওয়াদাতেই নিরাপত্তা বাহিনী দুই মাওবাদীকে গুলি করে হত্যা করে।