২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

শ্রীলঙ্কায় সন্ত্রাসীরা আবার হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুক্তরাজ্য তার নাগরিকদেরকে খুব জরুরি প্রয়োজন ছাড়া সেদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2019, 09:15 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, বিদেশিরা যে সব জায়গায় ভ্রমণ করে সে জায়গাগুলোতে দৈবাৎ আরো হামলা হতে পারে। তাই শ্রীলংকায় বড় ধরনের কোনো জনসমাগমেও ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তর।

১২ এপ্রিলের ওই হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ব্রিটিশ পররাষ্ট্রদপ্তর এবং কমনওয়েলথ অফিসও জরুরি কোনো প্রয়োজন ছাড়া বিদেশিদের শ্রীলংকা ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের শ্রীলংকা ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে।

শ্রীলংকায় ঘটে যাওয়া ভয়াবহ হামলায় অন্তত ৩৮ জন বিদেশি নিহত হয়েছে। এদের অনেকেই ছিল পর্যটক। হামলার সময় তারা হোটেলগুলোতে নাস্তা খেতে বসেছিল। বিদেশিদের ৮ জনই ছিল ব্রিটিশ।