২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার রাজধানীতে আরও দুটি বিস্ফোরণ

শ্রীলঙ্কার ছয় জায়গায় একযোগে ছয়টি বোমা হামলায় প্রায় ১৪০ জন নিহত হওয়ার পর রাজধানী কলম্বোতে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2019, 03:51 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

রোববার সপ্তম বিস্ফোরণটি রাজধানী আরও একটি হোটেলে এবং অষ্টম বিস্ফোরণটি রাজধানীর দেমাটাগোদা এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

চতুর্থ যে হোটেলটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি দেশটির জাতীয় চিড়িয়াখানার কাছে।

“চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে আরেকটি বিস্ফোরণ ঘটেছে,” রয়টার্সকে বলেছেন এক পুলিশ কর্মকর্তা। 

এ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন, হোটেলটির কাছে মাটিতে ছিন্ন একটি মাথা ও বেশকিছু দেহাংশ পড়ে থাকতে দেখেছেন তিনি।