২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উজ্জয়নীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ভারতের মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 01:00 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

মঙ্গলবার প্রথম প্রহরে রাজ্যটির উজ্জয়নী জেলার রামগড় এলাকায় একটি গাড়ির সঙ্গে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে, খবর এনডিটিভির।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জয় সি রাম বলেন, “উজ্জয়নীতে দুটি গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।”

নিহতরা নাগদা শহরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানিয়েছেন তিনি। 

নিহতদের তিলকেশ্বর কলোনি ও এর আশপাশের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।