২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির বিদ্যুৎ বিল ২৩ কোটি রুপি

বাড়ির বিদ্যুৎ বিল ২৩ কোটি রুপি আসার পর হতবিহ্বল হয়ে পড়েছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যবহারকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 02:53 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

রাজ্যটির কনৌজের বাসিন্দা আব্দুল বাসিত দুই কিলোওয়াটের একটি সংযোগ ব্যবহার করেন, যা একটি বাড়ির জন্য যথেষ্ট।

কিন্তু মিটারে দেখানো ১৭৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য তার বিল এসেছে ২৩ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৫২৪ রুপি, জানিয়েছে এনডিটিভি।

এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য এতে বিশাল পরিমাণ বিল দেখে সমস্যা জানতে বিদ্যুৎ অফিসে ছুটে যান বাসিত।

“মনে হচ্ছে যেন পুরো উত্তর প্রদেশের বিদ্যুৎ বিল আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সারা জীবন ধরে কামাই করেও এই বিশাল অঙ্কের অর্থ আমার পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না,” বলেন তিনি।

এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাদাব আহমেদ এএনআইকে জানিয়েছেন, সংশোধনের পর শুধু প্রাপ্য বিলই ক্রেতার কাছে চাওয়া হবে।