২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিহত ১২

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্যকে হত্যা করেছে তালেবান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2019, 01:08 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দানের ওয়ারদাকে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়।

এ ঘটনায় আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।