২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ২৬

আফগানিস্তানের খোস্ত প্রদেশে সেনা ঘাঁটির ভেতরের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

রয়টার্স

রয়টার্স

Published : 23 Nov 2018, 11:58 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

মান্দোজাই এলাকার ওই ঘাঁটিটিতে শুক্রবার মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল সেনারা। সে সময়ই বিস্ফোরণ ঘটে। খোস্তের প্রাদেশিক গভর্নর তালিব মঙ্গল বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।

আফগান ন্যাশনাল আর্মির সেকেন্ড রেজিমেন্টের মুখপাত্র বলেন, নিহতদের বেশির ভাগই খোস্তের নিরাপত্তা বাহিনীর সদস্য।

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ হামলার ঘটনার তিনদিন আগেই রাজধানী কাবুলে আরেকটি বড় ধরনের আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছিল।