পাকিস্তানে বাজারে বোমা বিস্ফোরণে নিহত ৩০
পাকিস্তানের ওরাকজাইয়ে কালায়া বাজারে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
শুক্রবার এ হামলার খবর জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। করাচিতে চীনা কনস্যুলেটে হামলাকারীদের হামলার ঘটনার কাছাকাছি সময়েই খাইবার-পাখতুনখা প্রদেশের বাজারে এ হামলা হয়।
বেলুচিস্তানে চীনা বিনিয়োগ বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি চীনা কনস্যুলেটে হামলার দায় স্বীকার করেছে। তবে ওই হামলার সঙ্গে বাজারে এ হামলার ঘটনার কোনো যোগসূত্র নেই বলেই মনে করা হচ্ছে।
ওরাকজাইয়ে হামলাকারী একটি মটরসাইকেল চালিয়ে এসে উৎসব পালনকারী মানুষের ভিড়ে এবং বাজারে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটনায়। মটরসাইকেলটিতে বাঁধা ছিল রিমোট চালিত বোমা।
ওরাকজাই পুলিশের এসিসটেন্ট কমিশনার আব্বাস খান রয়টার্সকে বলেন, “প্রতি শুক্রবারেই কোনো না কোনো উৎসবে যেমনটি হয়ে থাকে এটিও তেমনই একটি আত্মঘাতী বোমা হামলা।” কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
