২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্কুল ভ্যান-বাস সংঘর্ষে ৭ শিশুসহ নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশে একটি বাসের সঙ্গে একটি স্কুল ভ্যানের সংঘর্ষে সাত শিশু ও ভ্যান এক চালক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 12:21 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

বৃহস্পতিবার মধ্যপ্রদেশ রাজ্যের সাটনা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), খবর এনডিটিভির।

এ ঘটনায় আরও অন্তত আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহত শিক্ষার্থীরা সবাই সাটনা জেলার লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে তারা।

সাটনা জেলা পুলিশের কর্মকর্তা সন্তোষ সিং বলেছেন, “এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় একটি স্কুল ভ্যানে থাকা সাতটি শিশু ও ভ্যান চালক নিহত হয়েছেন।”

এক টুইটে এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

(বিস্তারিত আসছে)