২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতালের কাণ্ড: দিল্লিতে ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ

ভারতের রাজধানী দিল্লিতে এক মাতাল ব্যক্তি ১৮টি যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 02:04 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

মঙ্গলবার দক্ষিণ দিল্লির মদনগিরে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির।

একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি ফুয়েল পাইপ খোলার পর ওই গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে। ছয়টি মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক উপচে পড়ার পর সে ম্যাচের কাঠি জ্বালিয়ে সবগুলোতে আগুন ধরিয়ে দেয়। 

এ সময় আগুন আশপাশে পার্ক করে রাখা গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে হাজির হয়। কিন্তু পুলিশ আসার আগেই সন্দেহভাজন মাতাল পালিয়ে যায়।

আগুনে আটটি দ্বিচক্রযান ও দুটি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে, আর ছয়টি মোটরসাইকেল ও দুটি গাড়ির বেশ কিছু অংশ পুড়ে গেছে।