২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাত জন নিহত ও বহু আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 09:35 AM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বুধবার ভোর প্রায় ৬টার দিকে রায়বরেলির হরচান্দপুর রেলওয়ে স্টেশন থেকে ৫০ মিটার দূরে নিউ ফারাক্কা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় ৭ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আহতদের মধ্যে প্রায় ৩০ জনের আঘাত গুরুতর বলে এনডিটিভিকে জানিয়েছেন এডিজি আনন্দ কুমার। তাদের স্থানীয় হাসপাতালে ও বেশ কয়েকজনকে বারানসির হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্ণৌ ও বারানসি থেকে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করছে।

বেশ কয়েকজন যাত্রী লাইনচ্যুত হওয়া বগিগুলোতে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা থেকে রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছিল।