২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে হিজবুল মুজাহিদিনের দুই সদস্য নিহত

জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের দুই সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 10:59 AM

Updated : 08 Apr 2022, 06:56 PM

বুধবার ভোরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।

ওই বিচ্ছিন্নতাবাদীরা মুনিওয়ার্ড গ্রামের একটি বাড়িতে লুকিয়ে ছিল এবং তাদের হিজবুল মুজাহিদিনের শীর্ষ ডিভিশনাল কমান্ডার বলে মনে করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওই গ্রামটিতে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়।

এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলিবর্ষণ শুরু করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে দাবি করেছেন এক ভারতীয় কর্মকর্তা।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। মুনিওয়ার্ডের ওই বাড়িটিতে একাধিক বিচ্ছিন্নতাবাদী থাকতে পারে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। বাড়িটি ঘিরে রেখেছে তারা।

অভিযান শুরু হওয়ার পর ওই এলাকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।