২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খান্ডে মাইন বিস্ফোরণে জাগুয়ার ফোর্সের ৬ জওয়ান নিহত

ভারতের ঝাড়খান্ড রাজ্যে মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে ঝাড়খান্ড জাগুয়ার ফোর্সের ছয় জওয়ান নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 11:00 AM

Updated : 08 Apr 2022, 06:36 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যটির গারবা জেলার চিনজো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, খবর এনডিটিভির।

ডিআইজি পুলিশ বিপুল শুক্লা জানিয়েছেন, চিনজো এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ধ্যার দিকে সেখানে গিয়ে হাজির হয়। এ সময় মাইন বিস্ফোরণ ঘটিয়ে ও গুলিবর্ষণ করে ঝাড়খান্ড জাগুয়ার ফোর্সের ছয় জওয়ানকে হত্যা করে মাওবাদীরা।

এ হামলার ঘটনায় জাগুয়ার ফোর্সের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ঝাড়খান্ড জাগুয়ার ফোর্স রাজ্য পুলিশের একটি বিশেষ ইউনিট।