২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে উলফার হামলা, ৩ ভারতীয় সেনা নিহত

আসামে সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) হামলায় অন্তত তিন ভারতীয় সেনা নিহতের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিলীপ শর্মা, গুয়াহাটি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 12:36 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

শনিবার ভোরে রাজধানী গুয়াহাটি থেকে ৫শ’ কিলোমিটার দূরে আপার আসামের তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভোরে সেনা তল্লাশি চলার সময় উলফার সদস্যরা ওই হামলা চালায়। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিকপ্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন।

বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকার কাছেই গত বুধবার উলফার সদস্যরা পেংগেরি চা বাগানের টাকাভর্তি একটি গাড়িতে হামলা চালালে একজন নিহত ও দুইজন আহত হন।

আসাম পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিলের সিদ্ধান্তে উলফার মতো ক্রিয়াশীল বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কাছে থাকা অগাধ অর্থ ‘কার্যত অচল’ হয়ে পড়েছে।

এজন্যই তারা পেংগেরি চা বাগানের শ্রমিকদের জন্য নিয়ে যাওয়া টাকাভর্তি গাড়িতে হামলা চালিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের।