২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারারক্ষীকে হত্যা করে ৮ বন্দির পলায়ন

পালিয়ে যাওয়ার এই বন্দিদের মধ্যে তিনজন তিনবছর আগে অপর একটি শহরের কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মাঝে ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 11:02 AM

Updated : 12 Apr 2022, 03:11 AM

ভারতে নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) আটজন সদস্য ভুপালের কারাগার থেকে পালিয়ে গেছেন।

এনডিটিভি বলছে, রোববার রাতে একজন কারারক্ষীকে হত্যা করে তারা পালায় বলে জানা গেছে।

পালিয়ে যাওয়ার এই বন্দিদের মধ্যে তিনজন তিনবছর আগে অপর একটি শহরের কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মাঝে ছিলেন।

ভুপালের কেন্দ্রীয় কারাগারে এই সন্ত্রাসীরা একজন কারারক্ষীকে বেঁধে ফেলে এবং অপর রাম শঙ্কর নামের একজন প্রধান কনস্টেবলকে হত্যা করে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়।

এ ঘটনায় কারাগারের সুপারিনটেন্ডেন্ট এবং তিন রক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, “এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।”

পালিয়ে যাওয়া আটজনের মধ্যে ২০১৩ সালে খান্দায় জেল ভেঙ্গে পালানোর ঘটনায় জড়িত ছিলেন। ভুপাল থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে ছিল ওই জেলখানার অবস্থান।

পালিয়ে যাওয়া আটবন্দির অধিকাংশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ডাকাতির মামলা রয়েছে।