পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৫
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে।
আফগান সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামে এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতদের সর্বশেষ এই সংখ্যা জানিয়েছে।
মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের উপর পড়ে। মসজিদ ভবনের ধ্বংসস্তুপ থেকে আমরা এখনও মৃতদেহ ও আহতদের উদ্ধার করছি।”
“আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে মুসল্লিদের ভিড়ের মধ্যেই ছিল। সে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।”
পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে অনেকদিন ধরেই আল কায়েদা , তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা গড়ে উঠেছে।
