অরুণাচলের গভর্নর বরখাস্ত
ভারতের অরুণাচল প্রদেশের গভর্নর জ্যাতি প্রসাদ রাজখোয়াকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।
সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পরামর্শে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি অরুণাচল প্রদেশের গভর্নর জ্যাতিপ্রসাদ রাজখোয়াকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
“স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গভর্নরের পদের জন্য জ্যোতি প্রসাদ ‘অগ্রহণযোগ্য’।”
মেঘালয়ের গভর্নর ভি. শানমুগনাথনকে অরুণাচলের অন্তবর্তীকালীন গভর্নরের দায়িত্বও দিয়েছেন প্রণব মুখার্জি।
