২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অ‌্যাপোলো হাসপাতালে রোগী ধর্ষণ, ডাক্তার গ্রেপ্তার

ভারতের গুজরাটের গান্ধীনগরে অ‌্যাপোলো হাসপাতালের একজন ডাক্তারকে ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 12:39 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

চলতি সপ্তার শুরুর দিকে ওই রোগী হাসপাতালটির আইসিইউতে ছিলেন।

২১ বছর বয়সী ওই তরুণী গেল শনিবার অ‌্যাপোলো হাসপাতালে ভর্তি হন। দর্শণার্থীদের জন‌্য নিষিদ্ধ হাসপাতালটির এমন অংশে চিকিৎসাধীন ওই তরুণীকে হাসপাতালটির একজন ডাক্তার ও কর্মী দুইদিন ধর্ষণ করেন।

রোববার ২৮ বছর বয়সী চিকিৎসক রমেশ চৌহান রাতের পালায় দায়িত্বে থাকাকালীন ওই তরুণী প্রথম নিপীড়নের শিকার হন।

তরুণী অভিযোগ করেন, ধর্ষণের আগে তাকে মাদক জাতীয় কিছু ওষুধ দেওয়া হয়। এ কারণে তিনি প্রতিরোধ করতে পারেননি।

ধর্ষণে অংশ নেওয়া হাসপাতালের ওয়ার্ড বয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

ডাক্তারি পরীক্ষায় ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বলছে, ওই তরুণীকে কড়া মাদক জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও যা ঘটেছে তা গতকালই তিনি বুঝতে পেরেছেন এবং তার কাকাকে চিঠিতে সব জানিয়েছেন।