পুনেতে ভবন ধসে ৯ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
ভারতের পুনেতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে অন্তত নয় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষরা জানান, শুক্রবার সকালে ১৩ তলা ভবনের উপরের দিকের অংশ ধসে পড়ে।
পুনের মেয়র প্রশান্ত জেগতাপ বলেন, “আমরা খুবই গুরত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছি। আমি আমার এলাকায় সব ধরণের নির্মাণ সাইটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দেব।”
ধসে পড়া ভবনটির নির্মাণ শ্রমিকরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল কিনা তা জানা যায়নি।
ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা সেটা নিশ্চিত করতে ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে বলে এনডিটিভিকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা।
