২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাচলে ইসরায়েলি তরুণী ধর্ষণ: গ্রেপ্তার ২

ভারতের হিমাচল রাজ্যে ২৫ বছর বয়সী এক ইসরায়েলি তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 03:51 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

হিমাচল পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, জনপ্রিয় পর্যটন শহর মানালিতে রোববার সকালে ওই তরুণী ভাড়ার ট্যাক্সি মনে করে ভুলবশত একটি প্রাইভেট কারে উঠে পড়েন, গাড়িটিতে ছয় আরোহী ছিলেন।

ওই নারী কেলংয়ে অবস্থানরত তার বন্ধুদের সঙ্গে যোগ দিতে রওয়ানা হয়েছিলেন। তাকে পূর্বনির্ধারিত একটি জায়গায় নিয়ে গিয়ে দুই ব্যক্তি ধর্ষণ করে।

পুলিশ সুপার পদম চান্দ বলেন, “পালিয়ে যাওয়া চার ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছি আমরা। আশপাশের সব জেলার পুলিশকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।”

ওই ইসরায়েলি নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

হিমালয় কোলের শহর মানালি ভারতীয় ও বিদেশি, উভয় ধরনের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় পর্যটন স্থান। কিন্তু শহরটিতে আসা নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালে এক মার্কিন নারী একটি ট্রাকে ওঠার পর তিন ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল।