২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাচলে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২২

ভারতের হিমাচল প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 03:18 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

যাত্রীবাহী দুটি যানই খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে বলে শনিবার পুলিশ জানিয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। কিন্নর জেলায় একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি খাদে পড়ে গেলে ১৩ জনের মৃত্যু হয়।

কিন্নরের পুলিশ সুপার কুশল শর্মা জানিয়েছেন, মহিন্দ্র বলেরো ক্যাম্পার গাড়িতে করে ১৪ জন যাত্রী যাচ্ছিলেন। বাদা কাম্বার কাছে এটি খাদে পড়ে যায়।

একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর যাত্রীরা ফিরছিলেন। যাত্রীদের মধ্যে মাত্র একজন গাড়িটি খাদে পড়ে যাওয়ার আগে লাফ দিয়ে বেঁচে যান।

কুশল শর্মা জানান, ১২ জন যাত্রীই ঘটনাস্থলে মারা গেছেন। অপর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

সদ্যবিবাহিতা কনেকে বরের বাড়িতে দিয়ে তারা ফিরছিলেন। মৃত্যুবরণকারীদের মধ্যে কনের ভাইও রয়েছেন।

পুলিশ বলছে, গাড়িটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে শনিবার। হিমাচল সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস ২৯ যাত্রীসহ শিমলা জেলার বাজলি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হন বলে ম্যাজিস্ট্রেট এমআর ভরদ্বাজ জানিয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে বাসের চালক ও সহকারীও রয়েছেন।