২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ২৩ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

নেপালের পোখারা থেকে ২৩ জন আরোহী নিয়ে জমসমের পথে থাকা তারা এয়ারের একটি ছোট উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন  হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 11:05 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইকিং নাইন-এন এএইচএইচ  টুইন অটার উড়োজাহাজটি মিয়াগদি এলাকায় বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

হিমালয় পাদদেশের দুর্গম ওই এলাকায় আগুন জ্বলছে খবর পেয়ে পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। এছাড়া দুটি হেলিকপ্টারও তল্লাশিতে অংশ নিচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৪৭ মিনিটে পোখরা বিমানবন্দর থেকে রওনা হওয়ার দশ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মুসটাং পুলিশের কর্মকর্তা হরিহর যোগীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়,  যাত্রীদের মধ্যে একজন চীন ও একজন কুয়েতি নাগরিকও ছিলেন।

তারা এয়ার জানিয়েছে, তারা গত সেপ্টেম্বরে নতুন ওই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানো শুরু করে।