২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটিএম’ থেকে ঝরবে পানি

এটিএম থেকে টাকা তোলার সঙ্গে মানুষ পরিচিত থাকলেও এবার পানি কেনার জন্য এই ধরনের ব্যবস্থা হচ্ছে ভারতের হায়দ্রাবাদে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 11:06 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানীতে এ ব্যবস্থা চালুর প্রস্তাব করেছেন মহানগর পানি সরবরাহ ও স্যুয়ারেজ বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বি জনার্ধন রেড্ডি।

সোমবার একটি বৈঠকে ‘ওয়াটার এটিএম’ বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, এসব এটিএম থেকে এক রুপির বিনিময়ে এক লিটার শীতল পানি পাবেন পথচারীরা।