২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ক্লিনিকে আত্মঘাতী হামলায় নিহত ১৪ 

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের একটি ক্লিনিকে এক আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Feb 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

সোমবার এক মোটরসাইকেল আরোহীর চালানো এ হামলায় আরো ১১ জন আহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, স্থানীয় এক পুলিশ কমান্ডারকে লক্ষ করে হামলাটি চালানো হয়েছে। পুলিশের গুলিবর্ষণে বেসামরিক মানুষজন হতাহত হয়েছেন বলে দাবি তালেবানের। 

পারওয়ানের গর্ভনরের মুখপাত্র ওয়াহিদ সেদিকি জানান, ক্লিনিকে চালানো হামলায় ছয় পুলিশ কর্মকর্তা ও আট বেসামরিকসহ ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। 

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরুর লক্ষ্যে কাবুলে আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরুর আগে হামলাটি চালানো হল।