২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তুলতে গিয়ে ঝরল আরও একটি প্রাণ

ভারতে চলন্ত ট্রেনের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিহত দীনেশ একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:04 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

দক্ষিণের শহর চেন্নাইয়ের কাছে একটি পার্ক থেকে ফেরার পথে ১৬ বছর বয়সী দীনেশ দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকা একটি ট্রেন পেছনে রেখে সেলফি তোলার জন্য রেললাইনের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে সে।

একদল বন্ধুর সঙ্গে সে ওই পার্কে বেড়াতে গিয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত বছর গোটা বিশ্বের মধ্যে ভারতে সেলফি তুলতে গিয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০১৫ সালে সেলফি তুলতে গিয়ে মারা যাওয়া মানুষের অর্ধেকেই ভারতীয়।

গত মাসেও ভারতের মুম্বাইয়ে এক কিশোরী দুই বান্ধবীকে নিয়ে সেফলি তুলতে গিয়ে তিনজনই পানিতে পড়ে যায়।

এক পথচারী তাদের বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুই বান্ধবীকে বাঁচাতে সক্ষম হলেও ওই কিশোরীসহ নিজে পানিতে ডুবে মারা যান।

এরপর মুম্বাই কর্তৃপক্ষ নগরের ১৬টি এলাকাকে ‌’নো সেলফি জোন’ ঘোষণা করে।