২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দারুণ উন্নতি করছে: ট্রাম্প

ভারত নিয়ে প্রথম এক মন্তব্যে হঠাৎ করেই দেশটির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নামা ডোনাল্ড ট্রাম্প।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:22 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

এ সপ্তাহে সিএনএন এর সাংবাদিক উলফ ব্লিজারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত দারুণভাবে উন্নতি করছে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কথা বলছে না।”

ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে একাধিকবার শিরোনামে এসেছেন।

ভারত নিয়ে ট্রাম্পএর আগে কখনও মন্তব্য না করলেও চীন, জাপান, মেক্সিকোসহ বিভিন্ন দেশের কথা তার ভাষণে ঘুরেফিরে এসেছে। কিন্তু এসব দেশের প্রশংসা নয়, নিন্দাই শোনা গিয়েছিল তার মুখে।

এখন আলাদা করে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সবাইকে চমকে দিলেন তিনি।

আর যুক্তরাষ্ট্রের ক্রমশ অবনতি হচ্ছে বলেও একইসঙ্গে উল্লেখ করেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত দারুণ উন্নতি করছে। কিন্তু কেউ সেকথা বলছে না। তবে আমেরিকা ক্রমশই পিছিয়ে পড়ছে।”

ট্রাম্পের কথায়, “অর্থনৈতিক দিক থেকেও এখন হঠাৎ সবাই চীন, ভারত ও অন্যান্য দেশের কথা আলোচনা করছে। আমেরিকার অনেক অবনতি হয়েছে। এটি খুব দুঃখের বিষয় যে, আমাদের আর কেউ সম্মান করে না।”