২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘালয়ে বিস্ফোরণে আহত ৬

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব গারো হিল জেলার সদরদপ্তর উইলিয়াম নগরে একটি বোমার বিস্ফোরণে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 04:00 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় উইলিয়াম নগরের একটি বাজারে বিস্ফোরণটি ঘটানো হয় বলে শনিবার জানিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, “রাত প্রায় সোয়া ১টায় উইলিয়াম নগর বাজারে হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণে এক নারীসহ মোট ছয়জন আহত হয়েছেন।”

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গারো ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা এই বোমা বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।