ভারত-জাপান বুলেট ট্রেন চুক্তি সই
ভারত ও জাপানের মধ্যে বুলেট ট্রেন চুক্তি সই হয়েছে। আহমেদাবাদ এবং মুম্বাই রুটে এ ট্রেন চলাচল করবে।
এতে করে এ রুটে যাতায়াতের সময় ৮ ঘন্টা থেকে দুই ঘন্টায় নেমে আসবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাপান ও ভারত দু’পক্ষের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে উপনীত অনেকগুলো চুক্তির মধ্যে এ চুক্তি সই হয়।
গত শুক্রবার থেকে ভারত সফর শুরু করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার তিনদিনের সফরকালে দ্রুত গতির এ রেল চুক্তি হল বলে জানিয়েছে বিবিসি।
এছাড়াও, প্রতিরক্ষা প্রযুক্তি ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাসহ আরওকয়েকটি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ।
বুলেট ট্রেন জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ২০০৭ সালে চালুর পর চলতি বছর এপ্রিলে পরিকল্পনায় থাকা ট্রেনটি ঘণ্টায় ৬০০ কিমি ছাড়িয়েছে।
জাপান সরকার বিশ্বের বিভিন্ন দেশে এই বুলেট ট্রেন (শিনকানসেন) রপ্তানি করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, জাপানের বাইরে তাইওয়ানের পর ভারত শিনকানসেন চালুর সিদ্ধান্ত নিল।
প্রায় ৯৮০ বিলিয়ন রুপি খরচায় ২০১৭ সালে শুরুর দিকে এ বুলেট ট্রেনটির অবকাঠামোগত কাজ ভারতে শুরু হবে, যা শেষ হতে সময় নেবে ২০২৩ সাল পর্যন্ত।
