পুত্রবধূ ও ৩ নাতির মৃত্যু: ভারতের সাবেক এমপি স্ত্রী-ছেলেসহ গ্রেপ্তার
পুত্রবধূসহ তিন নাতি আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের মামলায় ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক এমপি সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী মাধবী এবং ছেলে অনিল কুমারকে বৃহস্পতিবার দিনের শেষভাগে গ্রেপ্তার করে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তিনি তাদের ১৪ দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দেন।
তাদের সবাইকে ওয়ারেঙ্গেলের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
সাবেক এমপি সিরিসিল্লা রাজাইয়ার বাড়ি। এই বাড়িতেই আগুন লেগে সারিকা ও তার তিন সন্তানের মৃত্যু হয়। ছবি: এনডিটিভি
রাজাইয়ার পুত্রবধূ সারিকা। ছবি: এনডিটিভি
