২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কার ফেরানোর ঘোষণা অরুন্ধতীর

ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাহিত্যিক অরুন্ধতী রায়, চিত্রনির্মাতা কুন্দন শাহসহ আরওঅনেক শিল্পী ও বুদ্ধিজীবী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য ১৯৮৯ সালে জাতীয় পুরস্কার পান। দেশে একের পর এক ‘ভয়ঙ্কর হত্যার’ ঘটনার জেরে সেই পুরস্কারইফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

এর মধ্য দিয়ে লেখক ও চলচ্চিত্র নির্মাতাদের শুরু করা রাজনৈতিক আন্দোলনে এবার তিনিও সামিল হচ্ছেন বলে জানালেন রায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে অরুন্ধতী রায় লেখেন, “আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার না থাকলে আমরা একটি বুদ্ধিহীন জাতিতে পরিণত হব।”

জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে পেরে গর্বিত জানিয়ে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, আমার একটি জাতীয় পুরষ্কার আছে যেটি আমি ফিরিয়ে দিতে পারি। কারণ, এতে করে আমি দেশের লেখক, চলচ্চিত্র নির্মাতা ও বুদ্ধিজীবীদের শুরু করা রাজনৈতিক আন্দোলনে সামিল হতে পারব।”

সম্প্রতি ৫০ জনেরও বেশি ইতিহাসবিদ এবং ৪০ জনেরও বেশি লেখক তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি পন্ডিত ব্যক্তি, লেখক এবং যুক্তিবাদী হত্যাসহ বহু হত্যাকান্ডের ঘটনার পর এ উদ্যোগ নেন তারা।

বলিউড অভিনেতা শাহরুখ খানও সম্প্রতি ভারতে অসহিষ্ণুতা বেড়ে যাওয়া নিয়ে কথা বলেছেন।