২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল সীমান্তে গুলিতে নিহত ভারতীয় বিক্ষোভকারী

ভারত-নেপাল সীমান্ত পারাপার এলাকায় বিক্ষোভকারীদের ওপর নেপালি পুলিশের গুলি বর্ষণে এক ভারতীয় নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:50 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

তার মাথায় গুলি লাগে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

নেপালে নতুন সংবিধান নিয়ে দেশজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে আদিবাসী ও ধর্মীয় সংস্থাগুলো এ সংবিধান মেনে না নেওয়ারঘোষণা দিয়েছে।

অগাস্ট থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে।

পুলিশ জানায়, এদিনও বিক্ষোভকারীরা নেপালের বীরগঞ্জে একটি ক্রসিং অবরোধ করে রাখে। এতে সীমান্তে পণ্য পারাপার বন্ধ হয়ে যায়।পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশ পোস্টে হামলা চালায়।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, এ সময় পুলিশ গুলি ছুড়লে ভারতের বিহার থেকে আসা এক বিক্ষোভকারীর মাথায় গুলি লাগে এবংসে হাসপাতালে মারা যায়।

স্থানীয় পুলিশ প্রধান রাজুবাবু শ্রীসান্ত বিবিসি’কে বলেন, নিহত ব্যক্তির নাম আশীষ কুমার রাম। তিনি ভারতের বিহার রাজ্যের রাক্সাউলেরবাসিন্দা।

তিনি বলেন, "বিক্ষোভকারীরা ভারত থেকে নেপালে প্রবেশ করেছে। তারা পুলিশের ওপর পাথর ছুড়েছে।"

এ ঘটনায় আরো সাতজন বিক্ষোভকারী ও নয়জন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

বিক্ষোভকারীরা মূলত দক্ষিণের নীচু অঞ্চলের সংখ্যালঘু দল। তাদের ধারণা, নেপালে নতুন প্রদেশ গঠনের যে প্রস্তাব দেয়া হয়েছে তার ফলেতারা রাজনৈতিক প্রান্তিকীকরণের শিকার হবে।

বিক্ষোভকারীরা ভারত সীমান্তের প্রধান দু’টি ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে পণ্য পরিবহন ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ধাকাল বলেন, সীমান্ত থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে ফেলার সময় পুলিশকে বাধা দেয়ারঅভিযোগে ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "নেপালে চলমান সমস্যাটি পুরোপুরি রাজনৈতিক এবং বল প্রয়োগের মাধ্যমেএ সমস্যা সমাধান সম্ভব নয়।"

"সেখানে বর্তমান পরিস্থিতি সৃষ্টির পেছনে যে কারণগুলো রয়েছে নেপাল সরকারকে সেগুলো বিশ্বাসযোগ্য ও কার্যকরভাবে সমাধান করতেহবে।"

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর দুইশ'র বেশি পণ্যবাহী ট্রাক ও যানবাহন নেপালের বীরগঞ্জ থেকে সীমান্ত পেরিয়ে ভারতের রাক্সাউলেপ্রবেশ করেছে বলে জানা গেছে।

কিন্তু গত প্রায় দুই মাস ধরে ভারতের কাস্টম কর্মকর্তাদের বাধার কারণে নেপালগামী হাজার হাজার পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকা পড়ে আছেবলে জানিয়েছে রয়টার্স।