বস্তাভর্তি পয়সায় স্ত্রীর খোরপোশ দিলেন স্বামী!
স্ত্রীর খোরপোশের অর্থ বাবদ বস্তাভর্তি পয়সা দিলেন স্বামী। তাও আবার ১০ হাজার রুপির সমমূল্যের একগাদা কয়েন।
ভারতের আহমেদাবাদে একটি পারিবারিক আদালতে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ক্ষুব্ধ হয়ে অভিনব এ কায়দায় সাবেক স্ত্রীকে ভরণপোষণ দেন প্রুথভি প্রজাপ্রতি নামের ওই ব্যক্তি।
বস্তায় ভরে পয়সা আদালতে এনে ঢেলে দেন তিনি। স্ত্রীকে গুণে বুঝে নিতে বলেন। কিন্তু স্ত্রী তা গুণতে রাজি হননি। কয়েনগুলো বস্তায় ভরে নিয়ে আদালত থেকে চলে যান স্ত্রী।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ২০১১ সাল থেকে এই দম্পতি আলাদা বসবাস করছে। এ পরিস্থিতিতে স্বামীর কাছ থেকে খোরপোশের জন্য পারিবারিক আদালতে মামলা করেছিলেন স্ত্রী রামিলাবেন। আদালতে রামিলাবেন জানান, তার স্বামী একটি শো’রুমের মালিক। যদিও প্রজাপতির দাবি, তিনি আসলে ওই শোরুমের কর্মচারী।
আদালত স্বামী প্রজাপতিকে নির্দেশ দেয় প্রতি মাসে ১৫০০ রুপি করে দিতে। কিন্তু প্রজাপতি কয়েক মাস কোনো অর্থ না দেওয়ায় আবারও আদালতের শরণাপন্ন হন রামিলাবেন।
শুনানি শেষে আদালত রামিলাবেনকে আদালতেই সব অর্থ বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয় প্রজাপতিকে। আর এতেই ক্ষুদ্ধ হয়ে পয়সা বোঝাই বস্তা নিয়ে আদালতে যান তিনি।
এতগুলো কয়েন কেন এনেছেন তা জানেন না বলে জানান প্রজাপতির আইনজীবী প্রাগনা ভায়াস। তবে ভায়াস জানান, প্রজাপতির ভাষ্য, সঞ্চয় বলতে তার কাছে যা ছিল তার সবটাই তিনি এনেছেন।
