২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফিরলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী গীতা

এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে আটকা পড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভারতীয় নারী গীতা দেশে ফিরেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 03:31 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পাকিস্তানের একটি বিমানে চেপে ভারতের রাজধানী দিল্লিতে এসে নামেন তিনি।

বিমানবন্দরে গীতাকে স্বাগত জানাতে ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার জানিয়েছেন, গীতার সঙ্গে পাকিস্তানে তাকে দেখভাল করা স্বেচ্ছাসেবী সংস্থা ঈদি ফাউন্ডেশনের সদস্যরাও এসেছেন।

২০০৩ সালে ১১ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে হারিয়ে যাওয়ার পর নিজের অজান্তেই সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন গীতা। পাকিস্তানি রেঞ্জার্স লাহোর থেকে তাকে আটক করে ঈদি ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। 

তারপর থেকে করাচির ঈদি ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। গীতা নামটিও ফাউন্ডেশনের পরিচালক বিলকিস ঈদির দেয়া।

এখন গীতার বয়স প্রায় ২২ বছর বলে মনে করা হয়।

শনিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিকাশ স্বরূপ জানান, ইতোমধ্যেই নিজের বাবা-মা হিসেবে বিহারের একটি পরিবারকে সনাক্ত করেছেন গীতা।

তিনি বলেন, “প্রমাণের জন্য আমরা ডিএনএ পরীক্ষা করাবো। যদি মিল পাওয়া যায়, তাহলে ওই পরিবারের কাছে গীতাকে হস্তান্তর করা হবে। আর যদি না মিলে তাহলে উপযুক্ত একটি প্রতিষ্ঠান দেখে গীতাকে তাদের জিম্মায় দেওয়া হবে।”

</div>  </p>