২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গো-মন্তব্যে ক্ষুব্ধ মোদী, বিজেপি নেতাদের তলব

গরুর মাংস নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

তার নির্দেশেই রোববার বিরূপ মন্তব্যকারী দলীয় ৫ নেতাকে তলব করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

নরেন্দ্র মোদী দলীয় ও নেতাদের  ওপরনাখোশ হয়েছেন উল্লেখ করে তাদেরকে তলব করা হয় বলে জানিয়েছে কয়েকটি সূত্র। 

দলের কার্যালয়ে ৫ নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করে প্রধানমন্ত্রীর ক্ষোভের বিষয়টি তাদেরকে জানানো হয় এবং বলা হয় তাদের মন্তব্য নিয়ে মোদী অত্যন্ত হতাশ।

ডেকে পাঠানো ৫ নেতার মধ্যে রয়েছেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। আর মোদী রোষানলে পড়া বাকীরা হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা এবং সঞ্জীব বালিয়ান, লোকসভার সদস্য সাক্ষী মহারাজ এবং উত্তর প্রদেশের দলীয় আইনপ্রণেতা সঙ্গীত সোম।

ফ্রিজে গরুর-মাংস রাখার গুজবে গত ২৮ সেপ্টেম্বর উত্তর প্রদেশের দাদরিতে আখলাক নামের  এক মুসলিমকে পিটিয়ে মারা হয়। একইভাবে উত্তেজনা ছড়ায় মধ্যপ্রদেশের সিহোরা শহরে। গরু হত্যার অভিযোগে সেখানে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। যদিও পুলিশ এবং স্থানীয়দের মতে, গরু হত্যার মতো ঘটনা ঘটেনি।

গত কয়েক দিনে গরু হত্যা নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র দলীয় নেতারা।

ক’দিন আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভারতীয় মুসলিমরা গরুর মাংস খেতে পারবে না। 

গরু হত্যাকারীদের মৃত্যুদণ্ডের মতো শাস্তির পক্ষে কথা বলেছেন সাংসদ সাক্ষী মহারাজ। যা নিয়েও ফের বিতর্ক দানা বেঁধেছে। ফলে এ ধরনের মন্তব্য করা থেকে নেতাদের বিরত থাকতে বলেছেন অমিত শাহ।