২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যা সন্তানকে হত্যার অভিযোগে পিতার মৃত্যুদণ্ড

পাকিস্তানে নিজের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 03:35 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

আল্লাহ দিনো লন্ড পারিবারিক সম্মান রক্ষার কথিত অজুহাতে ২০১৪ সালের ৩০ মার্চ নিজের কন্যা সন্তান শাহজাদিকে হত্যা করেন।

দেশটির সিন্ধ প্রদেশের নওয়াবশাহ শহরে দ্বিতীয় অতিরিক্ত জজ জালালুদ্দিন সুমরো মঙ্গলবার কন্যা হত্যাকারী পিতাকে মৃত্যুদণ্ড দেন বলে পাকিস্তানের দ্য ডনের খবরে বলা হয়েছে।

আল্লাহ দিনোর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

পাকিস্তানের অনেক অঞ্চলে পারিবারিক সম্মান রক্ষার কথিত অজুহাতে প্রায়ই কন্যা সন্তানদের হত্যা করা হয়।