নেপালে ৪২ টি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ
নেপালে অঘোষিতভাবে ভারতের পণ্য সরবরাহের ওপর অবরোধ আরোপের পাল্টা জবাবে কাঠমান্ডু সরকার দেশটিতে ৪২টি ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করেছে।
নেপালে গৃহীত নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভের মুখে ভারত-নেপাল সীমান্তে রসদ নিয়ে অনেকগুলো ট্রাক আটকা পড়ে আছে।
নেপালের নতুন সংবিধান নিয়ে সমালোচনা করেছে ভারত। তবে অবরোধ আরোপের বিষয়টি তারা অস্বীকার করেছে। নিরাপত্তাজনিত কারণে পণ্য আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।
নেপালের সাবেক একটি ক্ষুদ্র মাওবাদী গ্রুপ ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে প্রচারণায় নামার পর এ পদক্ষেপ এল।
নেপাল ক্যাবল টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি সুধির পারাজুলি বিবিসি’কে বলেন, অনির্দিষ্টকাল পর্যন্ত নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ থাকবে।
তিনি বলেন, নেপালের সার্বভৌমত্ব নিয়ে অনধিকার চর্চা করছে ভারত।
