২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিকের মৃত্যু 

ভারতের অন্ধ্র প্রদেশে সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে উল্টে গিয়ে অন্ততপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 03:26 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

প্রদেশের গুন্ডেপাল্লি গ্রামের কাছে ঘটা এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকটিতে করে শ্রমিকদের প্রাদেশিক রাজধানী হায়দ্রাবাদের নির্মাণস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ কর্মকর্তা রবি প্রকাশ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের ঘুমিয়ে পড়ায় কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে আভাস পাওয়া গেছে। 

সড়কে চলাচলের অনুপযুক্ত যানবাহন, অতিরিক্ত মালবহন ও বেপরোয়া চালনার কারণে দেশটিতে প্রায়ই ট্রাক দুর্ঘটনা ঘটে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বার্ষিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যায় ভারত শীর্ষে। দেশটির পুলিশের তথ্যানুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১ লাখ ১০ হাজার মানুষ প্রাণ হারান।