২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে দুই পর্যটকের মৃত্যু

ভারতে পর্যটকবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুই নারী নিহত এবং ১১ জন আহত হয়েছে। নিহত দুই নারী ‍যুক্তরাজ্যের নাগরিক বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Sep 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

রয়টার্সের খবরে বলা হয়, ট্রেনটি হরিয়ানার কল্কা শহর থেকে সিমলায় যাচ্ছিল। যুক্তরাজ্যের ৩৭ জন পর্যটক ওই ট্রেনটিতে ছিল।

রেলওয়ের উত্তর বিভাগের মুখপাত্র নিরাজ শার্মা রয়টার্সকে বলেন, “স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে কল্কা থেকে ট্রেনটি রওয়ানা হয়। ১৫ মিনিটের মাথায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।”

আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চন্ডিগড় শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আট জন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।

কি কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান দিল্লির রেল কর্মকর্তা অনিল সাক্সেনা।