২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী ১২

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 02:42 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বিশেষ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।

২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ের ব্যস্ত সময়ে পশ্চিম রেলওয়ের চলন্ত ও দাঁড়িয়ে থাকা ট্রেনে মাত্র ১১ মিনিটে সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৮৯ জন নিহত ও ৮১৭ জন আহত হন।

 সাতটি প্রেসারকুকারে করে পৃথকভাবে বোমাগুলো নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা।

ওই ঘটনার নয়বছর পর বিশেষ এমসিওসিএ আদালতে মামলাটির নিষ্পতি হতে যাচ্ছে। শুক্রবার আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে। একজন আসামী মামলা থেকে খালাস পেয়েছেন।

সোমবার আসামিদের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা রয়েছে। অভিযুক্তদের কারো কারো মৃত্যুদণ্ড হতে পারে।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এই মামলায় পাঁচজন অভিযুক্ত বলে প্রমাণিত হয়েছেন।

দীর্ঘ আটবছর মামলা শুনানির পর ২০১৪ সালের ১৯ অগাস্ট এর শুনানি শেষ হয়।

ভারত বরাবরই দাবি করে আসছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা এই হামলা চালিয়েছে।

তবে সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।