২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে চায় পাকিস্তান

সন্ত্রাসী হামলার জন্য পরষ্পরকে দায়ী করা বন্ধ করে নিজেদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে একজোট হয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Sep 2015, 10:12 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

পাকিস্তানের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান সারতাজ আজিজ শনিবার আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলেন।

আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন সারতাজ আজিজ। সেখানে তিনি আফগান প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন।

গত বছর ক্ষমতায় আসার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কাজ শুরু করেন।

টেলিভিশনে আজিজ বলেন, “প্রধান বিষয় হচ্ছে, আমরা পরষ্পরের মধ্যে আস্থার সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হয়েছি এবং পরষ্পরকে দোষারোপ করার খেলা বন্ধ করতে চাইছি। আমরা একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে চাই।”

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জনসম্মুখে মন্তব্য করতে রাজি হননি।