২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সংবিধান নিয়ে বিক্ষোভ- সংঘর্ষে নিহত ৮ 

পশ্চিম নেপালে এক প্রতিবাদ বিক্ষোভ সহিংস সংঘর্ষে পরিণত হলে অন্ততপক্ষে সাত পুলিশ ও এক শিশুসহ আটজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 10:27 AM

Updated : 26 Jul 2022, 12:05 PM

সোমবার দেশটির কাইলালি জেলায় থারু নৃগোষ্ঠীর বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। 

নেপালের নতুন সংবিধানে আরো বেশি অধিকারের দাবিতে বিক্ষোভে নেমেছিল থারুরা। 

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বামদেব গৌতম জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ফেলে বর্শা ও কুড়াল নিয়ে তাদের উপর হামলা চালায় এবং একজনকে জীবন্ত পুড়িয়ে দেয়। 

অবরুদ্ধ হয়ে পড়া বাকি পুলিশদের উদ্ধার করতে ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংঘর্ষে কোনো বিক্ষোভকারী নিহত হয়েছেন কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।  

নেপালের পার্লামেন্টের আলোচনায় থাকা নতুন একটি খসড়া সংবিধান নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। 

নতুন সংবিধানে তাদের পর্যাপ্ত স্বায়ত্তশাসন দেওয়া হয়নি ও উপেক্ষা করা হয়েছে বলে প্রতিবাদ তুলেছে সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো। 

এই সংবিধানে দেশটিকে সাতটি কেন্দ্রশাসিত রাজ্যে বিভক্ত করা হয়েছে।