২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে আকস্মিক বন্যায় ২৭ জনের মৃত্যু

মিয়ানমারে এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অন্য আরো অনেকেই নিখোঁজ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2015, 09:29 PM

Updated : 25 Apr 2022, 01:40 PM

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের উত্তর ও পশ্চিমে ভূমিধস হয়েছে। প্রত্যন্ত শহর ও গ্রামগুলোতে চাপা পড়েছে বহু মানুষ।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে কিংবা তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগামী দিনগুলোতে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ১৬ জুলাই থেকে ক্রমাগত বৃষ্টিতে কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, রেললাইন, সেতু, ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে আরেকটি প্রতিবেদনে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক বলেছেন, “বৃহস্পতিবার দেশজুড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। মান্দলয় অঞ্চলে ৪ জন নিখোঁজ রয়েছে।”

জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী স্থানীয় ত্রাণ সংস্থাগুলোর পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।