২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হামলার পরিকল্পনা করছে আইএস

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত উস্কে দিতে ভারতে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট (আইএস)।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2015, 10:09 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

আইএস এর দলে নতুন সদস্য সংগ্রহ সংক্রান্ত এক দলিলের (রিক্রুটমেন্ট ডকুমেন্টের) উদ্ধৃতি দিয়ে বুধবার একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

উর্দূ ভাষার এ দলিলটি ‘আমেরিকান মেডিয়া ইন্সটিটিউট’কে দেন তালেবানের সঙ্গে জড়িত এক পাকিস্তানি নাগরিক।

এ থেকেই প্রকাশ পায় ‘বিশ্বের অবসান ঘটাতে’ আইএস এর পুরোদস্তুর যুদ্ধ বাধানোর পরিকল্পনা। এর মধ্যেই রয়েছে ভারতকে হামলার লক্ষ্য করার পরিকল্পনা।যাতে করে যুক্তরাষ্ট্রকে এ সঙ্কটে হস্তক্ষেপ করতে উস্কে দেয়া যায়।

দলিলটিতে পাকিস্তানি এবং আফগান তালেবানদেরকেও আইএস এর সঙ্গে একজোট হয়ে একটি সেনাবাহিনী গঠনের আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে ‘দ্য ডেইলি মেইল’ এর প্রতিবেদনে।

তাছাড়া, একটি খিলাফত গঠনের জন্য আল কায়েদাকেও আইএস এর সঙ্গে যোগ দিতে অনুরোধ জানানো হয়েছে দলিলে।

এতে বলা হয়, “এ খিলাফত টেকসই হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না এটি পুরো বিশ্বকে গ্রাস করে নেয় এবং আল্লাহর বিরুদ্ধাচরণকারী প্রতিটি ব্যক্তির শিরশ্ছেদ না করা হয়- এ সত্যকে গ্রহণ করে নিন।”

দলিলে আরো বলা হয়, ভারতে হামলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্য দিয়েই শেষ হবে বলে আইএস আশা করে।