‘প্রেস ক্লাব অব ইন্ডিয়ার’ প্রথম নারী সভাপতি সঙ্গীতা বড়ুয়া
ভোটের ফলাফলে ২১ পদের মধ্যে সবকটিতে জয় পেয়েছে সঙ্গীতা বড়ুয়ার প্যানেল।
প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রথম নারী সভাপতি হয়েছেন হয়েছেন সঙ্গীতা বড়ুয়া পিশারতি।
শনিবার ভোটের ফলাফলে ২১ পদের মধ্যে সবকটিতে জয় পেয়েছে সঙ্গীতা বড়ুয়ার প্যানেল।
নির্বাচনে সঙ্গীতা ১ হাজার ১৯ ভোট পেলেও তার প্রতিদ্বন্দ্বী অতুল মিশ্র পেয়েছেন ১২৯ ভোট এবং অরুণ শর্মা পেয়েছেন ৮৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে আফজাল ইমাম ৯৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জ্ঞান প্রকাশের বাক্সে পড়েছে ২৯০ ভোট।
১ হাজার ২৯ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন যতীন গান্ধী। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রহলাদ সিং রাজপুত পেয়েছেন ১২৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে অদিতি রাজপুত এবং যুগ্ম সম্পাদক পদে পিআর সুনীল নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
ব্যবস্থাপনার কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নীরজ কুমার (৯৩২ ভোট), অভিষেক কুমার সিং (৯১১ ভোট), জাহান্বী সেন (৯০৩ ভোট), অশোক কৌশিক (৮৯২ ভোট), কল্লোল ভট্টাচার্য (৮৮২ ভোট), প্রবীণ জৈন (৮৭৮ ভোট), অগ্রজ প্রতাপ সিং (৮৬৫ ভোট), মনোজ শর্মা (৮৬১ ভোট), নয়নীমা বসু (৮৫১ ভোট), পিবি সুরেশ (৮৩৮ ভোট), ভিপি পান্ডে (৮৩৩ ভোট), প্রেম বাহুখান্দি (৮৩১ ভোট), স্নেহা ব্রুহ (৮২৯ ভোট), জাবেদ আখতার (৮২৩ ভোট), রেজাউল করিম লস্কর (৭৮১ ভোট) এবং সুনীল কুমার (৭৮০ ভোট)।
ফল ঘোষণার পর সঙ্গীতা বড়ুয়া পিশারতি বলেন, “এই নির্বাচন আমাদের প্যানেলের দৃষ্টিভঙ্গি এবং মুক্ত, সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার মূল্যবোধ সমুন্নত রাখার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সদস্যদের সমন্বিত আস্থার প্রতিফলন ঘটেছে।”
ভারতের সাংবাদিকদের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বিদায়ী সভাপতি গৌতম লাহিড়ী।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নীরজ ঠাকুর বলেন, “প্রতিষ্ঠার পর থেকে প্রেস ক্লাব অব ইন্ডিয়া দেশ-বিদেশের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। প্রথম নারী সভাপতি সংগঠনের অগ্রগতির শক্তির প্রতীক এবং সমতা, বৈচিত্র্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ক্লাবের নিবেদনের পুনরাবৃত্তি ঘটেছে।”
