বিশ্বনাথে ঘোড় দৌড় ফিরল ১৫ বছর পর
সিলেটের বিশ্বনাথে দেড় দশক পর আবার ঘোড় দৌড়ের জমজমাট এক আসর দেখতে মেতে উঠেছিলেন দর্শনার্থীরা। স্থানীয়দের পাশাপাশি দূর থেকেও এসেছিলেন অনেকে। ঘোড়ার দৌড়ের এ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে ১১২টি ঘোড়া নিয়ে মালিকরা অংশ নেন।
