ফুলবাড়িয়া টার্মিনাল ফিরেছে আগের রূপে
যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়ে জুলাইয়ে সরানো হয়েছিল বাস। দুই মাস না যেতেই দক্ষিণাঞ্চলের বাস সেখানে ফিরেছে, টার্মিনাল এলাকা পেয়েছে আবার আগের রূপ।
