প্রিয় কর্মস্থলে শেষবার খালিদী
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ শনিবার ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় মহাখালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস প্রাঙ্গণে; অশ্রুসজল সহকর্মীরা ভেঙে পড়েন কান্নায়।
