ডিজিটাল সংবাদে পথ চলার ১৬ বছর
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৬ বছর পূর্ণ হল। সংবাদ মাধ্যমকে ডিজিটাল যুগে নিয়ে যাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সূচনা লগ্ন থেকে ২৪ ঘণ্টা সচল বার্তা কক্ষ মাধ্যমে পাঠকদের সেবা দিয়ে যাচ্ছে। এ দিনটি বাংলাদেশে ইন্টারনেট সংবাদপত্রেরও যাত্রা শুরুর দিন, প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় বার্তাকক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেছেন এ সংবাদমাধ্যমের কর্মীরা।
